Adobe Stock⏱️ 4 min read👁️ 387 views

Adobe Stock Contributor Account কারা ঝুঁকিতে আছে?

C
Content ModeratorPublished on September 25, 2026
Adobe Stock Contributor Account কারা ঝুঁকিতে আছে?

Adobe Stock Contributor Account কারা ঝুঁকিতে আছে?

১। একাধিক অ্যাকাউন্ট: মার্চ ২০২৫-এর আগে তৈরি করা অ্যাকাউন্টে কঠোর নিয়ম মেনে একাধিক অ্যাকাউন্ট চালানোর সুযোগ রয়েছে। তবে মার্চ ২০২৫-এর পর তৈরি করা অ্যাকাউন্টে একাধিক অ্যাকাউন্ট চালানোর বৈধতা নেই। নিয়ম ভেঙে চালালে যত ট্রিকসই ফলো করেন না কেন, অ্যাকাউন্ট হারানোর ঝুঁকি থাকবে।

২। AI দিয়ে ছবি বা ভিডিও তৈরি: AI দিয়ে ছবি বা ভিডিও তৈরি করলে অবশ্যই Adobe-এর AI নীতিমালা মেনে চলবেন। নিয়ম না মানলে একদিন না একদিন অ্যাকাউন্ট হারানোর ঝুঁকি থাকবে।

৩। মেটাডাটা: মেটাডাটায় ভুল, অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর তথ্য দেবেন না। সঠিক Title ও Keywords ব্যবহার করবেন।

৪। পেমেন্ট মেথড: পেমেন্ট মেথড নিয়ে কোনো ধরনের অনিয়ম বা ট্রিকস ফলো করবেন না। এতে অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে।

৫। VPN ব্যবহার: VPN ব্যবহার করে Contributor অ্যাকাউন্টে লগইন করা ঝুঁকিপূর্ণ। তাই আজ থেকেই অপ্রয়োজনীয় VPN ব্যবহার বন্ধ করুন।

৬। Editable ফাইল: Editable ফাইল এমনভাবে সাবমিট করবেন, যেন Buyer সহজেই ফাইলটি ব্যবহার ও সম্পাদনা করতে পারেন।

৭। AI Editable ফাইল: AI দিয়ে তৈরি Editable ফাইলে কোনো সমস্যা থাকলে, AI হিসেবে চিহ্নিত করলেও অ্যাকাউন্ট ঝুঁকিতে পড়তে পারে। তাই ফাইল ভালোভাবে যাচাই করে সাবমিট করবেন।

৮। Extension ও Automation: Adobe Stock Contributor অ্যাকাউন্টে কোনো Extension বা Automation ব্যবহার করে থাকলে, Adobe-এর অনুমোদন নিশ্চিত না হয়ে ব্যবহার করবেন না।

৯। Trademark ও Copyright: কোনো ফাইলে Trademark বা Copyright সংক্রান্ত সমস্যা থাকার আশঙ্কা থাকলে সেটি সাবমিট করা থেকে বিরত থাকুন।

১০। AI Commercial License: AI দিয়ে ফাইল তৈরি করার আগে নিশ্চিত হয়ে নিন, ব্যবহৃত AI টুলের Commercial License রয়েছে এবং Adobe Stock-এ ফাইলটি বিক্রি করার অধিকার আপনার আছে।

সতর্ক থাকুন, নিয়ম মেনে কাজ করুন এবং নিজের Contributor অ্যাকাউন্ট নিরাপদ রাখুন।

Tags:#microstock#metadata#seo#tags
⚡ Automate Your Microstock Workflow

Generate SEO Metadata with 1-Click

Tired of writing titles and tags manually for Adobe Stock, Shutterstock & Freepik? Use StockMetaPro to auto-generate high-ranking metadata in seconds.

Get StockMetaPro Now →